হবিগঞ্জ ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সাতছড়ি জাতীয় উদ্যানকে রক্ষা করলে এর ফল এলাকার মানুষই ভোগ করবেন-বিভাগীয় বন কর্মকর্তা

  • জাহাঙ্গীর আলমঃ
  • আপডেট সময় ০১:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মো: জাহাঙ্গীর আলম বলেছেন, এই পৃথিবীতে প্রতিটি প্রজাতির বাস্তুতন্ত্রে নির্দিষ্ট ভূমিকা পালন করে।

অথচ আমরা যারা জীববৈচিত্র সংরক্ষণ নিয়ে কথা বলি, তাদের অনেকেই জীববৈচিত্রের সার্বিক সংরক্ষণ অর্থাৎ দেশজ যা কিছু আছে, উদ্ভিদ ও প্রাণী প্রত্যেকটা সংরক্ষণ নিয়ে কথা বলি না। বেশিরভাগ সময় আমরা জীববৈচিত্র সংরক্ষণের বিষয়ে একপাশে কথাই বলি।

তিনি হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট মিলনায়তনে রবিবার (২৬ মে ২০২৪) দুপুরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা গুলো বলেন।

তিনি বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান ২৪০ একর সংরক্ষিত ছিল। সাতছড়ি জাতীয় উদ্যানের পরিধি বাড়িয়ে ৯০০ একর করা হয়েছে। আশা করি সংরক্ষিত বনে বন্যপ্রাণীরা নিরাপদে থাকবে। তিনি বলেন, সাতছড়ি এখনো বাংলাদেশের অন্যতম রিজার্ভ ফরেস্ট।

সাতছড়ি জাতীয় উদ্যানকে রক্ষা করলে এর ফল এলাকার মানুষই ভোগ করবেন। পরে তিনি বিকেলে, নবগঠিত সাতছড়ি সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-ব্যবস্থা কমিটির নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম আবুল, রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান সহঅনেকেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সাতছড়ি জাতীয় উদ্যানকে রক্ষা করলে এর ফল এলাকার মানুষই ভোগ করবেন-বিভাগীয় বন কর্মকর্তা

আপডেট সময় ০১:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪