হবিগঞ্জ ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। জানা যায়,সোমবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ হাতুন্ডা গ্রামের ছাদম উল্লার ছেলে মাদক ব্যবসায়ী কাজল মিয়াসহ একদল মাদক ব্যবসায়ী দক্ষিণ হাতুন্ডা এলাকায় মাদক বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত আরব আলীর ছেলে জহুর আলীসহ ৫/৬জন লোক তাদের মাদক বিক্রিতে বাঁধা দেয়। মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ৫জন আহত হয়। আহতরা হলেন – দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত আরব আলীর ছেলে জহুর আলী(৪০) ও তার স্ত্রী নাছিমা খাতুন (৩০), মুজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে শামিম মিয়া (৩০), আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলাম (২০)।
আহত জহুর আলী, নাছিমা ও রুবেলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং
বাকীদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, কাজল মিয়ার নামে চুনারুঘাট থানায় মাদক আইনে দুইটি মামলা রয়েছে। উল্লেখ যে, দীর্ঘদিন ধরে কাজল মিয়া ও তার ছেলে রাজু মিয়া, রকিব মিয়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-৫

আপডেট সময় ০১:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২