হবিগঞ্জ ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে মাঠ উপচে ভিড় করছেন নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে মাঠ উপচে ভিড় করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভা যোগদান দেন শেখ হাসিনা। আজ (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার পর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

তার ভাষণ শুনতে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। মাদরাসা মাঠ উপচে নগরীর সাহেব-বাজার, আলুপট্টি, তাতাইমারী, রাজশাহী স্টেশনের রাস্তায় নেতাকর্মীদের ভিড় দেখে গেছে। এছাড়া নগরীর ১৩টি পয়েন্ট মাইকে জনসভার সম্প্রচার চলছে।

সেখানেও মানুষের উপচে পড়া ভিড় আছে। ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন।

এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। সকাল ৯টার দিকে খুলে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল। জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চার ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে দুপুর ১২টায় জনসভা শুরু হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রেজোয়ানুল হক পিনু মোল্লাহ। গিতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা তন্ময়বকুমার শর্মা, বাইবেল পাঠ করেন খায়রুল বাসার টোটন ও ত্রিপিটক পাঠ করেন শ্রাবনী বড়ুয়া।

সভার শুরুতেই বক্তব্য দেন- নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জয়। এরপর একে একে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আঞ্চলিক এবং কেন্দ্রীয় নেতারা। এর আগে জয় বাংলা গণ সংগীত দল স্বাধীন বাংলার গান পরিবেশন করেন। পরে সেখানে খ্যাতিমান বাউল শফি মন্ডল গান পরিবেশ করেন। সমাবেশের সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

রাজশাহীতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে মাঠ উপচে ভিড় করছেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৩:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩