হবিগঞ্জ ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার

সিলেটে পুলিশের এক এ.এস.আইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, বরখাস্ত-২

সিলেটে পুলিশের বির্তকে যেন পিছু ছাড়ছেনা। সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে তিন পুলিশ সদস্যদের বরখাস্তের রেশ কাটতে না কাটতেই নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার (৪ ডিসেম্বর) তাদের বরখাস্ত করা হলেও মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়েছে

সিলেট পুলিশ লাইনসে কর্মরত অবস্থায় মারামারির ঘটনায় বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন-সিলেট মহানগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া ও কনস্টেবল (নায়েক) প্রণজিৎ। রোববার সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীনের স্বাক্ষরে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এএসআই মো. রুবেল মিয়া সিলেট পুলিশ লাইনসে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তদারকিতে ছিলেন। দায়িত্বরত অবস্থায় পুলিশের নায়েক প্রণজিৎকে তার দায়িত্বস্থলে না পেয়ে আরেক পুলিশ সদস্যকে দিয়ে ডেকে পাঠালে এ নিয়ে প্রণজিৎ-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে প্রণজিৎ সঙ্গে থাকা শটগান দিয়ে এএসআই রুবেলের মাথায় আঘাত করেন। এতে রুবেলের মাথা ফেটে যায়। আহত রুবেলকে অন্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস। তিনি জানান, পুলিশ লাইনসে দুই পুলিশ সদস্যের হাতাহাতির ঘটনায় বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি ৭৩ এবং পিআরবি-৮৮০ প্রবিধান অনুযায়ী মো. রুবেল মিয়া ও প্রণজিৎকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরকম ঘটনা আর যেন না ঘটে সেজন্য অন্যদেরও সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

সিলেটে পুলিশের এক এ.এস.আইয়ের মাথা ফাটালেন কনস্টেবল, বরখাস্ত-২

আপডেট সময় ০৫:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২