হবিগঞ্জ ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও
এ বিষয়ে ব্যবস্থা নেয় নি কর্তৃৃপক্ষ

মাধবপুরে সোনাই নদী রাবার ড্যাম এলাকা থেকে প্রভাবশালী কতৃক অবৈধ ভাবে গাছ কর্তন

মাধবপুরে সোনাই নদীর চৌমুহনী রাবার ড্যাম এলাকা থেকে প্রভাবশালী কতৃক অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের বাধার মুখে প্রভাবশালী ওই চক্র গাছ নিয়ে যেতে না পারলেও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এতে করে গাছ চোরদের সাহস আরো বাড়বে বলে মনে করেন সচেতন লোকজন।

জানা যায়, উপজেলার সোনাই নদীর চৌমুহনী রাবার ড্যাম এলাকার এলজিইডি কতৃক নির্মিত রাস্তায় বেশ কিছু কাট গাছ রয়েছে। গত রোববার উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়রুা গ্রামের আবুল মাসুম মিয়ার ছেলে তাজবিত রাস্তার ২ টি গাছ কেটে ফেলে।
পরে স্থানীয় লোকজন বাধা দিলে তাজবিত ও তার সঙ্গীরা গাছ নিয়ে যেতে পারেনি।

এ ব্যাপারে স্থানীয় যুবক তাজবিত জানান, দুলাল সিদ্দিকী নামে এক ব্যাক্তির নির্দেশে তার লোকজন গাছ গুলো কেটেছে।

চৌমুহনী বারাব ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক সুজন মিয়া জানান, ঘটনাটি এলজিইডি কর্মকর্তা কে জানানো হয়েছে। উনার পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুলাল সিদ্দিকী নামে এক ব্যাক্তি যে গাছ গুলো কাটার নির্দেশ দিয়েছেন তা সঠিক বলে দাবি করেন তিনি।

চৌমুহনী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিরি সভাপতি আবুল মোবারকের সঙ্গে মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।

মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, গাছ গুলো জব্দ করা হয়েছে। বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

এ বিষয়ে ব্যবস্থা নেয় নি কর্তৃৃপক্ষ

মাধবপুরে সোনাই নদী রাবার ড্যাম এলাকা থেকে প্রভাবশালী কতৃক অবৈধ ভাবে গাছ কর্তন

আপডেট সময় ১১:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২