হবিগঞ্জ ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বানিয়াচংয়ে ইজিবাইক দুর্ঘটনায় চালকের মরদেহ উদ্ধার

বানিয়াচংয়ের ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন কাপ্তান(৩২)এর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত জিলুয়া গ্রামের নিকট সোমবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টায়। দূর্ঘটনাস্থল থেকে বানিয়াচং – আজমিরীগঞ্জ উভয় থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র নিহত ব্যাক্তি মিনহাজ উদ্দিন কাপ্তান।
পেশায় ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন ১ সন্তানের জনক।
আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে মাছের আড়তে নিয়ে যেত।
ঘটনার সময়ও সে তার ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা একা রওনা দেয়।
আড়িয়ামুগুর থেকে কিছুদূরে জিলুয়া গ্রামের নিকট পৌঁছলে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে নিচের খাদে পড়ে। ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়।
দূর্ঘটনাস্থল বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পলিশ ঘঠনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
খবর পেয়ে সার্কেল এসপি পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সদরের ১নম্বর উত্তর -পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান,৫ বোনের একমাত্র ছোটভাই মিনহাজ উদ্দন। তার বাবার মৃত্যুতে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হিসেবে পরিবারের হাল ধরেছিলো। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়বে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই থানা পুলিশ লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

বানিয়াচংয়ে ইজিবাইক দুর্ঘটনায় চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২