হবিগঞ্জ ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির মালামালসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo চুনারুঘাটের কাচুয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর শুভ উদ্বোধন Logo চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবির, ২০০ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ Logo চুনারুঘাটে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের কৃষকদের নিয়ে কর্মশালা Logo ৩০ শিশুকে বাঁচাতে সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প Logo চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায় Logo দুই কি: মি: বাইপাস সড়কের অভাবে চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট, চরম দুর্ভোগে জনজীবন

দুবাই যেতে বাংলাদেশিদের লাগবে না করোনা টেস্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

বাংলাদেশের যাত্রীদের জন্য করোনা শনাক্তের আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। করোনা প্রতিরোধকারী টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়া যাত্রীরাই কেবল এই সুযোগ পাবেন। ওমিক্রনের সংক্রমণ কমতে থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়া এক চিঠিতে দুবাইয়ের সিভিল এভিয়েশন জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া বাংলাদেশি যাত্রীর দুবাই রওনা হওয়ার আগে করোনার পিসিআর টেস্ট করাতে হবে না। তাদের টিকা সনদ থাকলেই চলবে। তবে যাদের টিকা সনদ নেই, তারা যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে করোনার আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

দুবাই জানায়, বাংলাদেশ থেকে যাওয়া প্রত্যেক যাত্রীকে দুবাই বিমানবন্দরে পৌঁছে বিনামূল্যে আরেকবার করোনা টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট দেওয়া হবে নমুনা নেওয়ার পরদিন বিকেলে (হোটেলে কিংবা মোবাইল নম্বরে)। রিপোর্ট আসার আগ পর্যন্ত যাত্রীকে দুবাইয়ের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে তিনি হোটেল থেকে বের হতে পারবেন। কোনো যাত্রীর যদি করোনা পজিটিভ আসে তাকে সংযুক্ত আরব আমিরাত সরকারের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ মেনে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৬ মার্চ (রোববার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে দুবাই।

নতুন ভ্রমণ বিধিনিষেধে বলা হয়েছে, প্রত্যেক যাত্রীকে যাত্রা শুরুর আগে তাদের স্মার্টফোনে ‘COVID 19 DXB’ অ্যাপ ডাউনলোড করে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। যাত্রার সময় পূরণ করা ফরম প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যাত্রীদের হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে।

এছাড়া ১০ বছরের নিচের শিশু এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা আরটি পিসিআর টেস্ট ছাড়াই দুবাই প্রবেশ করতে পারবেন।

দুবাই আরও জানায়, বাংলাদেশ থেকে যেসব বৈধ গৃহকর্মী দুবাই যাবেন, তাদের সঙ্গে তাদের স্পন্সর বা স্পন্সরের মনোনীত ব্যক্তিদের ফ্লাইটে থাকতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট.

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ডিসিপি হাইস্কুল মসজিদ নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

দুবাই যেতে বাংলাদেশিদের লাগবে না করোনা টেস্ট

আপডেট সময় ১১:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২