হবিগঞ্জ ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

হবিগঞ্জ সদরে পুলিশের অভিযানে কাঠমিস্ত্রীর ঘর থেকে চোরাই মাল জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৬৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল তেমুনিয়ার কাঠ মিস্ত্রি আবদাল মিয়ার বসত ঘর থেকে প্রায় লক্ষাধিক চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী)  সন্ধ্যায় থানা পুলিশের বিশেষ অভিযানে

এস আই শুভ্র এবং এস আই উৎসবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে  তেমুনিয়ার অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন একটি চোরাই চক্র ব্যক্তিগত এবং সরকারি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র চুরি করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপায়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ মন্নান ও ৫ নং ওয়ার্ডের মেম্বার সাদেকুর রহমান সাদেকের উপস্থিতিতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার চোরাই মালামাল জব্দ করে। কিন্তু গ্রেফতার করা যায়নি বাসার মালিক আব্দাল মিয়াকে।

স্থানীয়দের ধারণা কাঠ মিস্তিরি আবদাল মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চোরাই চক্র বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল চুরি করে আসছে।

গোপায়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ মন্নান জানান,আমরা চাই গোপায় ইউনিয়ন চুর, ডাকাত মুক্ত হোক এবং চোরাই চক্রের সকল সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক । পাশাপাশি পুলিশের এ ধরনের অভিযান যেন সব সময় অব্যাহত থাকে ।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

হবিগঞ্জ সদরে পুলিশের অভিযানে কাঠমিস্ত্রীর ঘর থেকে চোরাই মাল জব্দ

আপডেট সময় ১০:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২