হবিগঞ্জ ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

মাধবপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগ, নিজ কলেজের শিক্ষকদের দায়িত্বে বিতর্ক

Screenshot

হবিগঞ্জের মাধবপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রকে ঘিরে নকলের অভিযোগ ও পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই কলেজের শিক্ষকরা কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে চলমান এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে মনতলা সরকারি শাহজালাল কলেজের বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, ওই কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক হল সুপার, প্রত্যাবর্তকসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। পরীক্ষার সময় নকল সরবরাহ ও বলে দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বুধবার কেন্দ্রে এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও অন্যান্য বিষয়ের পরীক্ষা চলছিল। সেখানে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে একই কলেজের শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পরীক্ষার বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে বাধার সম্মুখীন হন। এ বিষয়ে সাংবাদিক এম এম গউস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং অনিয়ম আড়াল করতেই তাদের বাধা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে কেন্দ্র সচিব ও শাহজালাল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের দুর্নীতি নেই। সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ—এটি জেলা প্রশাসকের নির্দেশ।গ

পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার তুষার পাল জানান, প্রশাসনের নির্দেশ অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। নকলের সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানের শিক্ষক থাকলেও তা নিরপেক্ষতায় প্রভাব ফেলবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

মাধবপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগ, নিজ কলেজের শিক্ষকদের দায়িত্বে বিতর্ক

আপডেট সময় ০৮:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬