হবিগঞ্জ ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বাল্লা বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ছেকানগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ছেকানগর বাজার এলাকায় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৯৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার কোনাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (২৬), পিতা আব্দুল মোতালেব এবং একই গ্রামের মো. সুমন মিয়া (২১), পিতা মো. ময়না মিয়া।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক, জব্দকৃত সিএনজিচালিত অটোরিকশা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, বিজিবির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছেকানগর বাজারের চা-ব্যবসায়ী মো. আব্দুল হাই বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। একই এলাকার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিজিবির সতর্ক তৎপরতা ও সাধারণ মানুষের সহযোগিতার ফলেই এমন সফল অভিযান সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২০৯ বোতল ভারতীয় মদ, ১৫ বোতল বিয়ার এবং ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে মোট আটজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তবর্তী জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়ন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

আপডেট সময় ১২:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬