হবিগঞ্জ ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের চার উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরতে আইএফআইসি ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার উদ্যোগে জেলার চারটি উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বানিয়াচং উপশাখা, নবীগঞ্জ উপজেলা উপশাখা, আউশকান্দি উপশাখা ও মিরপুর বাজার উপশাখায় পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি। এছাড়া সংশ্লিষ্ট উপশাখাগুলোর অফিসার ইন-চার্জ, ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং বিপুলসংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশ নেন। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে প্রতিটি আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথিদের মৌসুমি ফল দিয়ে আপ্যায়নের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় আইএফআইসি ব্যাংকের বিভিন্ন সঞ্চয়ী ও ঋণসুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং গ্রাহককেন্দ্রিক বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহজ, আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকরা এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ব্যাংকের সঙ্গে গ্রাহকদের আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের চার উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব

আপডেট সময় ০৯:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬