হবিগঞ্জ ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

চুনারুঘাট পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও উচ্ছেদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দয়াল বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় দয়াল বেকারিতে উৎপাদিত ও বিক্রিত বেশ কয়েকটি খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এছাড়া বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদনপত্র, হালনাগাদ ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থতা এবং বিক্রয়ের উদ্দেশ্যে পচা দই সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধান অনুযায়ী বেকারির মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে পৌর শহরের মধ্যবাজার এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাট পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও উচ্ছেদ

আপডেট সময় ০৭:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬