হবিগঞ্জ ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চুনারুঘাটে গরুর হাটে ক্যাশিয়ারকে মারধর করে টাকা লুটের অভিযোগ, মামলা দায়ের

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ অস্থায়ী গরুর বাজারে চাঁদা না পেয়ে বাজারের ক্যাশিয়ার কামরুলকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে একদল চাঁদাবাজ ও দাঙ্গাবাজের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৭ মে) কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন, অস্থায়ী গরুর বাজারের সরকার অনুমোদিত ইজারাদার আব্দুর রহিম সুজন। মামলায় অভিযুক্তরা হলেন— পাকুড়িয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (৩৫), রাসেল মিয়া (৩০), ফরিদ মিয়া (৪০), তাজুল ইসলাম (৬০), জয়নাল মিয়া (৩৭) সহ আরও অজ্ঞাত কয়েকজন। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৩মে গাজীগঞ্জ অস্থায়ী গরুর বাজারে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়া বাজারের ক্যাশিয়ার কামরুল হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে বাজার বসতে দেওয়া হবে না এবং খুন-জখমের হুমকি দেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে গরুর বাজারে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে।

এ সময় ক্যাশিয়ার কামরুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হামলাকারীরা ক্যাশ বাক্স ভেঙে বাজারের হাসিল আদায়ের নগদ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।

গরু কিনতে আসা পৌর শহরের রাজীব আহমেদ জানান, হামলার সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে দাঙ্গাবাজরা অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে। মামলার বাদী ইজারাদার আব্দুর রহিম সুজন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং লুট হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এবিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

চুনারুঘাটে গরুর হাটে ক্যাশিয়ারকে মারধর করে টাকা লুটের অভিযোগ, মামলা দায়ের

আপডেট সময় ০৭:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬