হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইতালি প্রবাসী তরুণসমাজকর্মী মুখলিছুর রহমান জুনেদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে একটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জানা যায়, সহায়তা পাওয়া পরিবারটি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। পরিবারের সদস্যরা চরম কষ্টে দিন কাটালেও লোকলজ্জার ভয়ে কারও কাছে নিজেদের অভাব-অনটনের কথা প্রকাশ করেননি। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে এমন একটি পরিবারের সন্ধান পেয়ে তাদের পাশে দাঁড়ান প্রবাসী জুনায়েদ।
ঈদ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। সহায়তা পেয়ে পরিবারটির সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা অভাবের কথা প্রকাশ করতে পারেন না। তাদের খুঁজে বের করে সহায়তা করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তারা প্রবাসী জুনায়েদের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, “মানুষ মানুষের জন্য—এই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জুনায়েদ। আমরা তাঁর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও তিনি যেন অসহায় মানুষের পাশে থাকতে পারেন সেই কামনা করি।”
মোহাম্মদ সুমন: 










