হবিগঞ্জ ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজাসহ একটি টাটা সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করেছে চুনারুঘাট থানা পুলিশ। এ সময় আল আমিন বক্স (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

শুক্রবার (২৩ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই মোঃ কামরুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।

পুলিশ জানায়, চুনারুঘাট-নতুনব্রীজ সড়কের বকুল ফুল ফুড সুইট নামের একটি মিষ্টির দোকানের সামনে চেকপোস্ট চলাকালে চুনারুঘাট থেকে নতুনব্রীজগামী একটি নীল রঙের ডিআই পিকআপ গাড়িকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির চালক আল আমিন বক্সকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-ন-২১-৯৯৩২) জব্দ করা হয়েছে।

আটক আল আমিন বক্স বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামের মৃত রহিম বক্সের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

চুনারুঘাট থানা পুলিশ আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

আপডেট সময় ১২:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬