হবিগঞ্জ ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটের প্রত্যেক পাড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই : এমপি সৈয়দ মোঃ ফয়সল

চুনারুঘাট উপজেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।

সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “চুনারুঘাটের প্রত্যেক পাড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সালেহ শফিকুর রহমান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সরকার মোঃ শহীদ, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, মিরাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম শ্যামল, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিক মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, আমিনুল ইসলাম সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, শাহনেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের ঐচ্ছিক তহবিল থেকে নিহত ১১ জন নেতাকর্মীর পরিবারের মাঝে সাড়ে ৭ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়। এছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা হিসেবে ৩৩১ জনের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ পর্বে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

সভায় বক্তারা চুনারুঘাটকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটের প্রত্যেক পাড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই : এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৭:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬