হবিগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

রেমা চা বাগানে বৃষ্টিতে ধসে পড়া সড়ক মেরামতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তলব বাজার থেকে রেমা যাওয়ার সড়কের ময়না বিল এলাকায় ভারী বৃষ্টিতে ধসে পড়া রাস্তা দ্রুত মেরামত করেছে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন। শনিবার (২৩ মে) বিজিবির নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করে পুনরায় যান চলাচলের উপযোগী করা হয়।

জানা যায়, সাম্প্রতিক অসময়ের ভারী বৃষ্টিপাতে ময়না বিল এলাকায় সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে স্থানীয় সীমান্তবাসীর চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত স্থানে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই রাস্তা মেরামত করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উপযোগী করা হয়।

এছাড়াও, উক্ত স্থানে স্থায়ীভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে একটি কালভার্ট নির্মাণের জন্য বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির দ্রুত পদক্ষেপের ফলে তাদের দুর্ভোগ অনেকটাই কমেছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণ ও দুর্যোগকালীন সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রেমা চা বাগানে বৃষ্টিতে ধসে পড়া সড়ক মেরামতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ

আপডেট সময় ০১:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬