হবিগঞ্জ ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

সাতছড়ি জাতীয় উদ্যানে দুটি গাছ কাটা নিয়ে তদন্তে নেমেছে বন বিভাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে থেকে চুরেরা সেগুনগাছ কাটার ঘটনায় তদন্তে নেমেছে বন বিভাগ।  গতকাল সোমবার  (১৮ মে) সকালে সিলেটের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্তা (ভারপ্রাপ্ত) মির্জা মেহেদী সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

গত শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ চুরির সংবাদ প্রকাশিত হলে তিন দিন পর বন বিভাগ সরেজমিন তদন্তে নামে। তদন্তে গিয়ে বন বিভাগের কর্মকর্তারা উদ্যানের ভেতরে কাটা গাছের গোড়া ও বিভিন্ন আলামত পরিদর্শন করেন।

এর আগে রবিবার সরেজমিনে উদ্যানে গিয়ে দেখা যায়, শতবর্ষী বিশাল দুটি সেগুনগাছ কেটে নেওয়ার পর পড়ে রয়েছে শুধু মোটা গোড়া এবং চারপাশে ছড়িয়ে থাকা করাতের গুঁড়া।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে গত দুই থেকে তিন দিনের মধ্যে রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র উদ্যানের ভেতর থেকে মূল্যবান সেগুনগাছ কেটে নিয়ে গেছে। এতে পরিবেশপ্রেমী ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গাছ কাটার বিষয়ে উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান,  আমি যোগদানের তিন মাসের মাথায় কয়েকদিন আগে মাত্র দুটি গাছ চুরি হয়েছে। চুরেরা শব্দহীন ইলেকট্রিক করাত দিয়ে কেটেছে। ফলে আমরা কোন ধরনের সাড়াশব্দ পাইনি।

এ বিষয়ে বিভাগীয় বনকর্তা (ভারপ্রাপ্ত) মির্জা মেহেদী সারোয়ার জানান, “আমরা সরেজমিন তদন্ত করে দুটি গাছ চুরির সত্যতা পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।”

স্থানীয় সমাজকর্মী অ্যাডভোকেট মীর সিরাজ বলেন,  অবিলম্বে বনাঞ্চলে নজরদারি জোরদার, জড়িতদের শনাক্ত এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে জাতীয় উদ্যানের বনসম্পদ রক্ষা করা সম্ভব হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

সাতছড়ি জাতীয় উদ্যানে দুটি গাছ কাটা নিয়ে তদন্তে নেমেছে বন বিভাগ

আপডেট সময় ০৮:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬