হবিগঞ্জ ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মামুন চৌধুরী’র সাথে মতবিনিময়

চুনারুঘাট শিক্ষা ট্রাস্ট, ঢাকা’র উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ মে ) সকালে ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, লন্ডন প্রবাসী বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মামুনুর রশীদ চৌধুরী এর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমেরিকা থেকে ফোনে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও পরামর্শক, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ডাঃ সফিক চৌধুরী।

এছাড়াও মতবিনিময়ে অংশ নেন চুনারুঘাট সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল মালেক, ট্রাস্টের সম্মানিত সদস্য রিপন কবির লস্কর এবং সদস্য সচিব ইবনে জামান শামছু।

মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মামুনুর রশীদ চৌধুরী বলেন, “আমরা এই ট্রাস্টের জন্য ১ কোটি টাকার তহবিল গঠনের লক্ষ্যে কাজ করবো।” তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীকে ট্রাস্টের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

চুনারুঘাট সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান ট্রাস্টের কার্যক্রমকে আরও বেগবান করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল মালেক সম্মানিত প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষকের হাতে ট্রাস্টের প্রসপেকটাস ও গঠনতন্ত্র তুলে দেন এবং নিজের লেখা একটি বই উপহার হিসেবে প্রদান করেন।

সভায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আমিনুর রশীদ চৌধুরী (বরুণ) নিজ প্রতিষ্ঠান ন্যাশনাল ওভারসিজে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। এছাড়াও তিনি উপস্থিত অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন।

শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের এ ধরনের উদ্যোগ স্থানীয় ও প্রবাসী সমাজে ইতিবাচক সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

চুনারুঘাট শিক্ষা ট্রাস্টের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মামুন চৌধুরী’র সাথে মতবিনিময়

আপডেট সময় ১২:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬