হবিগঞ্জ ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন নোমান মিয়া, প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রাজীব আহেমদ:
  • আপডেট সময় ০২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য মোঃ নোমান মিয়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার, ৭ মে রাত সাড়ে ৮টায় চুনারুঘাট প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সুমন মিয়া, নির্বাহী সদস্য শাহজাহ জলী, সদস্য মাসুদ আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, সাংবাদিক জসিম, আব্দুল হাই প্রিন্স, আলাউদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা মোঃ নোমান মিয়ার এ নিয়োগকে চুনারুঘাটের সাংবাদিকতার জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, জাতীয় গণমাধ্যম চ্যানেল এস-এ উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া গর্বের বিষয়।

বক্তারা আশা প্রকাশ করেন, মোঃ নোমান মিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং চুনারুঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশব্যাপী তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একইসঙ্গে তার পেশাগত দায়িত্ব পালনে প্রেসক্লাব ও উপস্থিত সকলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন নোমান মিয়া, প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬