হবিগঞ্জ ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিমুলঘরে ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ Logo চুনারুঘাটে “সমতা ফাউন্ডেশন” এর কমিটি ঘোষণা, উন্নয়নের প্রত্যাশা এলাকাবাসীর Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি Logo মাধবপুরে সুরমা চা বাগানে অপহৃত পর্যটক নারী ২ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১ Logo হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার তারেক মাহমুদের যোগদান Logo চোলাই মদ বিক্রির দায়ে কথিত সমাজসেবক নিরঞ্জন সাহা ও তার ভাই সস্ত্রীক কারাগারে Logo চুনারুঘাটের কালিশিরিতে লুৎফিয়া মাদানিয়া মডেল হাফিজিয়া মাদ্রাসার পাঠদান শুরু ২৯ মার্চ Logo চুনারুঘাটে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo একতা, শিক্ষা ও উন্নয়ন ভাবনায় ঘরগাঁও গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে

সিলেট শিল্পকলায় যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস উদযাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: একুশ আমাদের গর্ব, আমাদের অহংকার। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় শিল্পকলা একাডেমিতে উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদ্যোগে (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ; পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম; মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ; জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী; মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। ভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষা সৈনিক অধ্যাপক মো. আবদুল আজিজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর দিবসটি উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ভাষার গান ও চিত্রাংকন বিষয়ক প্রতিযোগিতার বিজয়ী ১৮জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে সনদপত্র, মেডল ও বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনা পর্ব শেষে আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় দিবসভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক পর্বে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য দল, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয়, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, মোকাদ্দেস বাবুল ও তন্বী দেব। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সকাল ৮:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে শিমুলঘরে ১৪৪ ধারা উপেক্ষা করে মাহফিল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

সিলেট শিল্পকলায় যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস উদযাপন

আপডেট সময় ১২:২৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২