হবিগঞ্জ ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

চুনারুঘাটে পৃথক স্থান থেকে নারী সহ ৩ মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক ঘটনায় তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট)   চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের গাজিগঞ্জ এলাকায়  নিজ পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে   বিদ্যুৎপৃষ্ট  হয়ে সুমন রায়  (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন।

সুমন গাজিগঞ্জ এলাকার  দেবব্রত রায়ের পুত্র। একই দিন বিলেকে  উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝার খোয়াই  নদী থেকে প্রায় ৩০ বছর বয়সি এক অজ্ঞাত নারী মরদেহ উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যায়  সুরতহাল শেষে  মরদেহটি ময়না তদন্তের জন্য  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।  থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: কবির হোসেন  বলেন-  মরদেহ পচনধরা মনে হচ্ছে ৪/৫ দিন আগের।

নদী ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আমরা মরদেহ উদ্ধার করেছি।  পাশাপাশি ওই নারীর নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

এছাড়াও  ওইদিন বিকেলে রানিগাঁও ইউনিয়নের  সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার সুমনের বড় ভাইয়ের গ্রীনল্যান্ড পার্কে  ষাটশোর্ধ আব্দুল মতিন কাঁঠাল গাছের ডালের  সঙ্গে পরনের লুঙ্গি পেঁচিয়ে  ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আব্দুল  মতিন দক্ষিণ রানিগাঁও এলাকার মৃত আব্দুল নুরের পুত্র।

থানার উপপরিদর্শক এসআই মো: জহির আলী জানান,  পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করেন। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চুনারুঘাটে পৃথক স্থান থেকে নারী সহ ৩ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪