হবিগঞ্জ ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চাটপাড়া রাইজিংসান একাডেমিতে নতুন বই বিতরণ Logo নবীগঞ্জে ৮৫ জন শিক্ষার্থীর ভর্তি–খরচ বহন করল মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন Logo চুনারুঘাটে মসজিদের জমি গণহারে বিক্রির অভিযোগ Logo মাধবপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূণ্য দুই গ্রামের মানুষ Logo জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ ও প্রত্যেক নাগরিকের ন্যায্যা অধিকার প্রতিষ্ঠিত হবে: অলিউল্লাহ নোমান Logo দুই কর্মকর্তার বদলি ও প্রশিক্ষণে শূন্য উপজেলা প্রশাসন, জরুরি সেবায় চরম ভোগান্তি Logo কানাডায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শিল্পী শুভ্র দেব Logo চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন Logo চুনারুঘাট পৌরসভায় ৪নং ওয়ার্ডবাসীর সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় Logo চুনারুঘাটে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
৪৭ বছর রাজনৈতিক জীবন ও ৩১ বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন

ফুলে সাজানো গাড়ির শোভাযাত্রায় শেষ কর্মদিবস শেষে চেয়ারম্যান আব্দুল কাদির লস্করকে রাজকীয় বিদায়

ফুলেল গাড়ি সাজানো ও গাড়িবহর ও  মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করকে রাজসিক বিদায় দিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলার সকল চেয়ারম্যানগণ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিকবৃন্দ সহ নানা পেশার শতশত  লোকজন । হবিগঞ্জের চুনারুঘাটে  এ ধরনের ঘটনা এবারই প্রথম।

আজ মঙ্গলবার (২৫ জুন) উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করকে  বিদায় সংবর্ধনা দেওয়া হয়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মাহবুব আলম মাহবুব এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

বক্তব্য রাখেন সংবর্ধিত সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

সদ্য বিদায়ী  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর  তিনি তিন বারের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুই বারের উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন   করে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেন।

সুদীর্ঘ এ সময়ে মানুষের সুখ- দুঃখে, বিপদে পাশে ছিলেন তিনি। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই এবছর উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেননি । তাই তার ভক্তবৃন্দ কর্মী সমর্থকরা ফুল চিটিয়ে গাড়ি বহরে  প্রাপ্য সম্মান দিয়ে নিজ বাড়ি উপজেলার গোগাউড়া গ্রামে পৌঁছে দেন।

এসময় তার পুত্র উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন ও  কন্যা জেলা মহিলা আওয়ামিলীগ নেত্রী মাহমুদা জাহান এনি লস্কর সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান কন্যা এনি লস্কর  বলেন, মানুষ আমার বাবাকে শ্রদ্ধা ও সম্মান করে। উপজেলা প্রশাসন, পরিষদ  সহ দলীয় নেতাকর্মীরা  আমার বাবাকে রাজকীয় বিদায় দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছে।

আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, শুধু রাজনীতি করলেই যে, মানুষের  সেবা করা যায় তা নয় রাজনীতির বাহিরেও মানব সেবা করা যায়। আমার বাবার জন্য দোয়া করবেন এবং  চুনারুঘাট উপজেলাবাসীর জন্য লস্কর পরিবারের দরজা সবসময় খোলা থাকবে।

উপজেলার  মানুষ প্রবীণ এই রাজনীতিবিদ হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের উপদেষ্টা আব্দুল কাদির লস্করকে ফুল দিয়ে সাজানো  গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা পরিষদ থেকে নিজ গ্রামে পৌঁছে দেয় এবং  বিদায় সংবর্ধনা দেয়া হয় ।

বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন,  আমরা যে যাই কিছুই করি না কেন, সমাজের  যারা অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, নিষপীড়িত এখনও কিন্তু লক্ষ লক্ষ  মানুষ আছে। সবাই যদি আন্তরিকতার সাথে  সঠিকভাবে দায়িত্ব পালন  করতে পারো তাহলে চুনারুঘাট হবে শান্তির ও শ্রেষ্ঠ  উপজেলা।

আমার সহযোগিতা থাকবে সবসময়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, জনপ্রতিনিধিদের কোন বিদায় হয়না, উনার হচ্ছে একটি অধ্যায় শেষ করেছেন, শুধু মাত্র ৫বছের সময়টা সমাপনী হয়েছে, উনারা যেমন জনপ্রতিনিধি ছিলেন এখনও জনপ্রতিনিধি থাকবেন।

হয়তো নির্বাচিত হয়ে একটা চেয়ার একটা পদ রেখে চলে গেছেন। কিন্তু জনপ্রতিনিধি তিনি সবসময়ই জনপ্রতিনিধি। উপজেলা চেয়ারম্যান সফলভাবে ৫ বছর চুনারুঘাটের উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করে গেছেন এবং বিদায়কালে  সম্মানের সহিত বিদায় নেয়ায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি আমার শুভ কামনা রইল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে চাটপাড়া রাইজিংসান একাডেমিতে নতুন বই বিতরণ

৪৭ বছর রাজনৈতিক জীবন ও ৩১ বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন

ফুলে সাজানো গাড়ির শোভাযাত্রায় শেষ কর্মদিবস শেষে চেয়ারম্যান আব্দুল কাদির লস্করকে রাজকীয় বিদায়

আপডেট সময় ১২:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪