হবিগঞ্জ ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
পৌরসভার স্টেডিয়ামের বিপরীতে এলাকার বিভিন্ন অংশের দু'পাশ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে।

মাধবপুরে বালু ব্যবসায়ীদের দখলে ঢাকা-সিলেট মহাসড়ক

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম এর বিপরীতে এলাকার বিভিন্ন অংশের দুপাশ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সাথে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বিভিন্ন অংশে অন্তত ৪/৫টি স্থানে বালির স্তূপ রেখে ব্যবসা করে আসছে একদল বালু ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, মাধবপুর পৌরসভার স্টেডিয়ামের বিপরীতেসহ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে বালি রেখে বিক্রি করছে। এখানে ট্রাক মহাসড়কের পাশে দাড় করিয়ে বালি লোড-আনলোড করা হয়। ফলে অনেক সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলী মোঃ এরশাদ জানান, মহাসড়কের ওপর পড়ে থাকা বালুর যানবাহনের আগ্রাসনের কারণে বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে মোটরসাইকেল ও সাইকেল চালকরা। বালির মধ্যে চালাতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বাস সমিতি নেতা হাফেজ শামীম বলেন, ‘মহাসড়কের অর্ধেক দখল করে রেখেছে বালু ব্যবসায়ীরা। ফলে গাড়ি চালাতে আমাদের বাস ড্রাইভার অনেক অসুবিধা হচ্ছে। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়।’

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ উদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটি জরুরি মিটিংয়ে আছি, তবে বিষয়টি আমি দেখবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পৌরসভার স্টেডিয়ামের বিপরীতে এলাকার বিভিন্ন অংশের দু'পাশ বালু ব্যবসায়ীদের দখলে চলে গেছে।

মাধবপুরে বালু ব্যবসায়ীদের দখলে ঢাকা-সিলেট মহাসড়ক

আপডেট সময় ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২