হবিগঞ্জ ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

টরন্টো থেকে প্রুভেন ফ্লাইট শেষে দেশে ফিরেছে বিমানের ‘সোনার তরী’

প্রথমবারের মত টরন্টো থেকে প্রুভেন ফ্লাইট শেষে দেশে ফিরেছে বিমানের ‘সোনার তরী’।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি৩০৬ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০:২৫ টায় উড্ডয়ন করে বাংলাদেশ সময় দুপুর ১২:৪০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’-এর মাধ্যমে সফলভাবে ননস্টপ টরন্টো ফ্লাইটটি পরিচালিত হয়।

বিশ্বের অন্যতম দীর্ঘ এ রুটে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও মুজিববর্ষে যাত্রা করে বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট বিজি৩০৫। একটানা ১৮ ঘন্টা ৩৫ মিনিট উড্ডয়ন করে ফ্লাইটটি ২৭ মার্চ তুষারবৃষ্টির মধ্যে সফলভাবে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক ফ্লাইটটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সক্ষমতা প্রদর্শন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অমিয় বাণী “বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না”-এর প্রতিফলন। বৈমানিকগণের মতে বিশ্বের দ্বিতীয় আলট্রা লং রেঞ্জ ফ্লাইট এটি।

কোড শেয়ারিংসহ আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় নিয়ে আগামী জুন মাস থেকে বিমান ‘আকাশে শান্তির নীড়’ স্লোগানের সাথে সাথে এর অদম্য অগ্রযাত্রা বহাল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। মুজিববর্ষে এ মাইলফলক বিমান তথা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় উপনীত করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

টরন্টো থেকে প্রুভেন ফ্লাইট শেষে দেশে ফিরেছে বিমানের ‘সোনার তরী’

আপডেট সময় ০১:০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২