হবিগঞ্জ ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, র‍্যালী ও মুক্তি মেলার আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল দিবসের শুরুতে নিমতলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। এরপর কালেক্টরেট প্রাঙ্গণে আসা সকলে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন যা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। সুসজ্জিত এই র‌্যালি সম্পূর্ণ শহরে এক উৎসবের আমেজ তৈরি করে। দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং ‘মুক্তির মেলা ও সুবর্ণ জয়ন্তী উৎসব’ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা।

সভা প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদ হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিয়া জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, বীরমুক্তিযোদ্ধাগণ সহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন। এরপর দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ৩টায় জেলার আধুনিক স্টেডিয়ামে আয়োজিত হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। দিবসের সকল আয়োজনে সাধারণ মানুষের প্রানবন্ত উপস্থিতি পরিলক্ষিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

আপডেট সময় ১১:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২