হবিগঞ্জ ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে গণধর্ষণের শিকার, অভিযোগ তরুণীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় বিয়ের প্রলোভন দেখিয়ে চার বন্ধুসহ এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীর  বয়স (১৯)। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি হোটেলে এ ঘটনাটি ঘটেছে।

সোমবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে শারীরিক অসুস্থ ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে তাকে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় এক নারী জানান, সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অসুস্থ অবস্থায় পড়েছিল ওই কিশোরী। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। উঠে দাঁড়াতেও পারছিল না। তখন সে সাহায্য চাইলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী ওই কিশোরী হাসপাতালে পুলিশের কাছে অভিযোগ করে জানান, তামজিদ হোসেন আদর (২২) নামে এক যুবকের সাথে দীর্ঘ এক বছর তিন মাস ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। দূরসম্পর্কের চাচাতো ভাই হয় তার। দুজনই থাকে যাত্রাবাড়ীতে পাশাপাশি এলাকায়। দুজনে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তিন দিন আগে তারা বিয়ে করবে বলে বাসা থেকে চলে আসেন। এই তিনদিন বিভিন্ন জায়গায় ছিল। সব শেষ আজ বেলা তিনটার দিকে ওই কিশোরীকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কোন বাসায় নিয়ে যায়।

পুলিশের কাছে আরো অভিযোগ করেন, সেখানে গিয়ে দেখেন, রুমটিতে আরো তিন যুবক। তখন তার প্রেমিক তামজিদ জানায়, তারা বিয়ের সাক্ষী হবে এজন্য এসেছে। এরপর তাকে হোটেলে আটকে তারা চারজন মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে তাকে ভয়-ভীতি দেখায় ধর্ষণের কথা কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে এবং পূর্বের নগ্ন ছবি ছড়িয়ে দেবে। ওই মেয়ে ঘটনাটি কাউকে জানাবে না বলে তাদের আশ্বস্ত করলেন তখন তাকে সেখান থেকে চলে আসতে দেয়। পরে বাইরে এসে সে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে দেখে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, রাতে ভুক্তভোগী কিশোরীকে দুই পথচারী নারী হাসপাতালে নিয়ে গেছেন। তাকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

এদিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, গণধর্ষণের একটি সংবাদ হাসপাতাল থেকে পেয়েছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে গণধর্ষণের শিকার, অভিযোগ তরুণীর

আপডেট সময় ১১:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২