হবিগঞ্জ ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
উপজেলা শাখায় প্রণয় পাল সভাপতি, মানিক দেব সম্পাদক, পৌর শাখার সভাপতি পরিতোষ দেব, সম্পাদক সৌরভ কর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শ্রীযুক্ত নলিনী কান্ত রায় । বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, হবিগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট অশোক কুমার রায় মঙ্গল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাবু রতিশ দেব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাবু প্রণয় পাল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বাবু প্রণয় পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবু মানিক দেব নির্বাচিত হন।

এছাড়া চুনারুঘাট পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বাবু পরিতোষ দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবু সৌরভ কর।

সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ পরবর্তী সময়ে সংগঠনের অন্যান্য পদে সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সম্মেলনে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

উপজেলা শাখায় প্রণয় পাল সভাপতি, মানিক দেব সম্পাদক, পৌর শাখার সভাপতি পরিতোষ দেব, সম্পাদক সৌরভ কর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬