হবিগঞ্জ ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

জালালাবাদ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন।

গতকাল শুক্রবার (৩১ জুলাই ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এতে সভাপতি পদে অধ্যাপক ডা. কামরুল হাসান ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট।

সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী (৮৭৬), সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান (৮৭৩), সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী (৮১৮), সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু (৮৬৬), সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী (১০৫৮) এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন (১০৪৭) নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর (৭৮৭), যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে জাকির হোসেন (৮২২), যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে এডভোকেট আবুল কালাম (৮১৫), দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল (৯০৭), সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০), শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী (৯২৫), ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮), মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭), আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান (৭৬২) এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী (৯০৯) নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশন ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন নিম্নোক্ত প্রার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১২:৪৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬