হবিগঞ্জ ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং ওজনে কম দেওয়ার অভিযোগে দুটি মিষ্টির দোকানকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চুনারুঘাট মধ্যবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।

এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ক্রেতাদের ওজনে কম পণ্য সরবরাহের অপরাধে শ্বশুর বাড়ি মিষ্টি ঘর অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার উজ্জ্বল মোদক কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই অপরাধে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী আব্দুল কাদেরকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সঠিক ওজন অনুযায়ী পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত থেকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬