হবিগঞ্জ ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের পশ্চিম রানীকোট গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্যদের হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে পশ্চিম রানীকোট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারে বৃদ্ধ, তার স্ত্রী ও ছেলেসহ ৪ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানাযায়, বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী আইয়ূব আলীর দুই ছেলে পুলিশ সদস্য সুলাইমান আহমেদ রিফাত ও মুসা আহমেদ সিফাত এবং ইকবাল মিয়া সহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায় আব্দুল আলীর উপরে। এসময় স্বামীকে বাচাতে এগিয়ে আসলে স্ত্রী ছালেকা বেগমকে আঘাত করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের হামলায় আব্দুল আলীর স্ত্রী ছালেকা, সুমন মিয়া ও পুত্রবধু সহ ৪ জন আহত হন। হামলায় আহদের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। তাদের প্রথমে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত আব্দুল আলী জানান, আমাদের প্রতিবেশী আইয়ূব আলী ও তার দুই ছেলের তুচ্ছ ঘটনা নিয়ে আমার পরিবারের উপর হামলা চালায়। এমনকি বর্তমানে তার ছেলে পুলিশ সদস্য সুলাইমান আহমেদ রিফাত আমার পরিবার কে ঘুম করে হত্যারও হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমার পরিবারের নিরাপত্তাহীনতা ভুগতেছি। পুলিশ বাহিনীর কাছে ন্যায় বিচার চাই।

হামলার ঘটনায় আহত সুমন মিয়া বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জন কে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন একই গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে পুলিশ সদস্য সুলাইমান আহমেদ রিফাত, মুসা আহমেদ সিফাত, আইয়ুব আলী ও ইকবাল মিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন

আপডেট সময় ০৩:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬