হবিগঞ্জ ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিল্পকলা ক্যাম্পাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রণীত প্রশিক্ষণকেন্দ্র পরিচালন নীতিমালা ও নির্ধারিত পাঠ্যক্রমের আলোকে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন মেয়াদী বছরব্যাপী সংগীত, নৃত্য, নাটক, তালবাদ্যযন্ত্র, চারুকলা ও আবৃত্তি বিষয়ে শিশু ও সাধারণ বিভাগের আওতায় শিশু-কিশোর-তরুণ ও যুব শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগ নিয়মিত শিল্পকলার বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখে চলেছে। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে জেলা শিল্পকলা একাডেমি সিলেট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে। ২০২২ শিক্ষাবর্ষের সকল বিষয়ের নবীন প্রশিক্ষণার্থীদের বরণ উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ (২৪ ফেব্রুয়ারি) আয়োজন করা হয়েছে নবীন বরণ অনুষ্ঠানের। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ এবং সিলেট সরকারি মহিলা কলেজ প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট বাচিকশিল্পী প্রফেসর শামীমা চৌধুরী। নবীন শিক্ষার্র্থীদের ফুল ও মিষ্টিমুখের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী মোহন রায় ও পুষ্পা চৌধুরী এবং নৃত্য পরিবেশন করেন প্রতিভা রায় কেয়া ও শ্রুতি ঘোষ। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল শিল্পকলা একাডেমির ক্যাম্পাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিল্পকলা ক্যাম্পাস

আপডেট সময় ০৯:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২