হবিগঞ্জ ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

  • সাজিদুল ইসলাম :
  • আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাটে আনন্দ-উল্লাস ও মিষ্টিমুখ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় চুনারুঘাট পৌর শহরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, ভলিবল খেলোয়াড়, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং হাতুন্ডা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, চন্দনা গ্রামের বিশিষ্ট মুরুব্বি জলিল মিয়া, হাতুন্ডা গ্রামের মরুব্বি হাজী আছাদ উল্লাহ, মন্নান মিয়া, আমির হোসেন, আওয়াল মিয়া,ব্যবসায়ী শাহজাহান, আফজাল মিয়া, তৌফিক মিয়া, ছাত্রদল নেতা জুবেদ ও পারভেজ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ।

আয়োজকরা জানান, ১৮ জুলাই বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মোমিন সাদ্দাম নির্বাচিত হয়েছেন। জাতীয় ভলিবল দলের সাবেক এই কৃতী খেলোয়াড় দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এ দায়িত্বপ্রাপ্তির খবরে চুনারুঘাটের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মিষ্টিমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন, “আব্দুল মোমিন সাদ্দামের মতো একজন অভিজ্ঞ সাবেক খেলোয়াড়ের নেতৃত্বে দেশের ভলিবল নতুন উচ্চতায় পৌঁছাবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির পাশাপাশি ভলিবলের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য অর্জনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

বক্তারা আরও বলেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, চুনারুঘাট তথা হাতুন্ডা গ্রামবাসীর জন্যও গৌরবের বিষয়। আব্দুল মুমিন সাদ্দাম চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের সন্তান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬