হবিগঞ্জ ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

সাতছড়িতে পর্যটন সেবামূলক হোটেলে ভাঙচুরের প্রতিবাদে বিএনপি অঙ্গসংগঠনের নেতাদের নিন্দা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় পর্যটন সেবামূলক একটি হোটেলে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, সম্প্রতি সিএমসির সভাপতি শফিকুল ইসলাম আবুলের নেতৃত্বে সংঘটিত ভাঙচুরের ঘটনায় পর্যটন ব্যবসা, স্থানীয় উদ্যোক্তা এবং এলাকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিবৃতিদাতারা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

প্রতিবাদ ও নিন্দা জানানো নেতাদের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ঈসা খান, উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক মরম আলী, ৪ নম্বর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, ৬ নম্বর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৩ নম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ এবং ৪ নম্বর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম আহমেদ।

এছাড়াও শের আলী, সোহেল, সুমন, নাঈম, ফয়সাল খান, তাহির মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাতছড়ির পর্যটন শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

সাতছড়িতে পর্যটন সেবামূলক হোটেলে ভাঙচুরের প্রতিবাদে বিএনপি অঙ্গসংগঠনের নেতাদের নিন্দা

আপডেট সময় ১০:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬