হবিগঞ্জ ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার

হবিগঞ্জের চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ের পাশের দ্বিতীয় তলায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চুনারুঘাট শামসুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা জহুর আলী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা তাফহিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ঈদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুল ইসলাম তোতা, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ মাওলানা আতাহার আলী।

তিনি বলেন, “আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের যথাযথ মর্যাদা দিয়ে হজ ও ওমরার সব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করে আসছি। ব্যবসার নামে আল্লাহর মেহমানদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে চাই না।

১৯৮৩ সাল থেকে আমি পবিত্র সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আজ পর্যন্ত কোনো হাজির সঙ্গে প্রতারণা করিনি। বর্তমানে কিছু হজ ও ওমরা ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে বক্তারা আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আতাহার আলীর দীর্ঘদিনের সততা, অভিজ্ঞতা ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা হজ ও ওমরা পালনকারীদের বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করারও পরামর্শ দেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজযাত্রীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার

আপডেট সময় ১২:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬