হবিগঞ্জ ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ভাইবোন শ্রুতি ও কাব্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জমজ ভাইবোন সপ্তর্ষী পাল শ্রুতি ও কিংশুক পাল কাব্য।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে তারা দু’জনই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে পরিবার, বিদ্যালয় এবং এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। শিক্ষাজীবনের শুরু থেকেই তারা ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। বর্তমানে শ্রুতি ও কাব্য চুনারুঘাটের দক্ষিণাচরণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

তারা দুজন নবীগঞ্জের কৃষি ব্যাংক ইমামবাড়ী শাখার ম্যানাজার কিশলয় পাল এবং মাতা চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা স্মিতা পালের সন্তান।

এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার আন্তরিক প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের প্রতি তাদের নিবিড় যত্নশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন অভিভাবকরা। একই সঙ্গে তারা বিদ্যালয়ের শিক্ষার মান ও অনুকূল পরিবেশেরও প্রশংসা করেন।

উল্লেখ্য, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এই মেধাবী জমজ ভাইবোন চুনারুঘাটের প্রবীণ সাংবাদিক ও চুনারুঘাট সংবাদ বিতান-এর কর্ণধার বাবু রাইরঞ্জন পালের নাতি-নাতনি। তাদের এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

তারা দুই ভাইবোন সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ভাইবোন শ্রুতি ও কাব্য

আপডেট সময় ১২:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬