হবিগঞ্জ ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

চুনারুঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আহবার আজাদ ইমাদ

চুনারুঘাট পৌর শহরের হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহবার আজাদ ইমাদ ২০২৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে বর্তমানে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে ।

তার বাবা চুনারুঘাটের সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ ও তার মাতা সানজিদা চৌধুরী সীমা একজন স্কুল শিক্ষিকা। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ইমাদের অভিভাবক আবুল কালাম আজাদ বলেন, “আমার ছেলে আহবার আজাদ ইমাদের এই সাফল্যে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার আন্তরিক দিকনির্দেশনা ও পরিশ্রমের ফলেই সে এই সাফল্য অর্জন করেছে। তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমরা সকলের কাছে আহবার আজাদ ইমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি, যেন সে দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।”

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আহবারের এই অর্জনে আনন্দ প্রকাশ করে তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
সে বড় হয়ে ডাক্তার হতে চায় এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে চায় । ইমাদ সকলের কাছে দোয়া প্রার্থী ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চুনারুঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আহবার আজাদ ইমাদ

আপডেট সময় ০১:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬