হবিগঞ্জ ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আহবার আজাদ ইমাদ Logo চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি Logo বানিয়াচংয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ Logo ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী Logo চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ Logo বৃটেনের কার্ডিফে উন্মোচিত হলো ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ও ‘ডিভলিউশনের জনক’ রডরি মর্গানের ব্রোঞ্জের ভাস্কর্য Logo চুনারুঘাটে প্রাথমিক বৃত্তিতে উজ্জ্বল সাফল্য, বৃত্তি পেল ১২১ শিক্ষার্থী Logo চুনারুঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পূর্বাশা দেবনাথ Logo চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল প্রত্যয় রায় Logo কার্ডিফে উন্মোচিত হলো ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের ব্রোঞ্জের ভাস্কর্য

চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার তিনটি ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনাগুলো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যান।

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

অপরদিকে সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আহবার আজাদ ইমাদ

চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি

আপডেট সময় ১২:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬