হবিগঞ্জ ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ

চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকায় পূর্ব বিরোধের জেরে জুমার নামাজ শেষে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার ব্যবহৃত একটি দামী ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা উপজেলার চিমটিবিল জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত স্বপন মিয়া (২৫) উপজেলার চিমটিবিল খাস এলাকার মোহাম্মদ আলীর ছেলে। হামলার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত স্বপন মিয়া জানান, পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিপন মিয়া ও লিটন মিয়ার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার হাতে থাকা একটি দামী ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৯:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬