হবিগঞ্জ ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা এবং মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীপুর চা বাগান প্রাইমারি স্কুলের পাশের একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবহৃত সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

এ সময় শ্রীপুর চা বাগানের ম্যানেজার, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টদের অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার এবং এ ধরনের কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ, চুনারুঘাট থানা পুলিশ ও বাংলাদেশ আনসারের যৌথ অভিযানে আমুরোড বাজারের প্রবেশপথ থেকে গাদীশাল গ্রামের বাসিন্দা দৌলত মিয়া (৫৫)কে আটক করা হয়।

অভিযানকালে তিনি গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬