হবিগঞ্জ ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ

সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পুশইন বিষয়ে গাজীপুর ইউনিয়নে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১টায় উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী । বৈঠকে আরও অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির সদস্যরা।

সভায় সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পুশইন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে সবসময় সতর্ক থাকতে হবে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পুশইন বিষয়ে গাজীপুর ইউনিয়নে জনসচেতনতামূলক উঠান বৈঠক

আপডেট সময় ১০:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬