হবিগঞ্জ ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি বিতরণ

  • মীর জুবায়ের আলম:
  • আপডেট সময় ০২:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ, অনুপ্রেরণা ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশন-এর উদ্যোগে “রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষাবৃত্তি কর্মসূচির মাধ্যমে এলাকার অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি করা এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষা বিস্তারে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানটি চুনারুঘাটের গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয়।
এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের প্রত্যাশা, এই শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্নপূরণে নতুন প্রেরণা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজসেবামূলক নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি বিতরণ

আপডেট সময় ০২:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬