হবিগঞ্জ ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাট পৌরসভার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভা

চুনারুঘাট পৌরসভার হাট ও বাজার ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

আজ বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা উপস্থিত ছিলেন-পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতে সেক্রেটারি মীর ছায়েব আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহ-সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান রুমন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হামিদ, পৌরসভার অফিস সহকারি আবু তাহের প্রমুখ ।

সভায় পৌর এলাকার যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সিএনজি চালিত অটোরিকশাগুলোকে উত্তর বাজার ও দক্ষিণ বাজারের নির্ধারিত স্ট্যান্ডে অবস্থান করে যাত্রী পরিবহন করতে হবে। কোনো অবস্থাতেই এসব যানবাহন বাজার বা শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে পারবে না। একইসঙ্গে ব্যাটারিচালিত টমটম, মিশুক ও রিকশাসহ অন্যান্য যানবাহনকেও নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত সিএনজি স্ট্যান্ডগুলো সচল রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উল্লেখ করা হয়, সরকারি উদ্যোগে নির্মিত বেশ কিছু সেট অবৈধভাবে দখল করে স্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে মাছ বাজার সড়কের ওপর অবস্থানরত ক্ষুদ্র ও সবজি ব্যবসায়ীদের সেখানে পুনর্বাসন করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ‘তুহা ভিটা’ নামে পরিচিত সরকারি সম্পত্তি উদ্ধারের লক্ষ্যে তিন দিনের সময় দিয়ে মাইকিং করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবে বলেও সভায় জানানো হয়।

সভায় উপস্থিত সদস্যরা বাজার ও শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এতে চুনারুঘাট পৌর এলাকার যানজট কমবে, বাজার ব্যবস্থাপনা উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাট পৌরসভার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভা

আপডেট সময় ০৩:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬