হবিগঞ্জ ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ Logo ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ২০কিমি যানজট Logo লাখাইয়ে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ Logo বাহুবলে কবরস্থানের বেড়া নির্মাণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ

তথ্য আপার উঠান বৈঠকে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম পীরেরগাঁও গ্রামে তথ্য আপার উদ্যোগে মে মাসের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) এ সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনসংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার), মীনা গ্রুপের সদস্যবৃন্দ এবং তথ্যসেবা কর্মকর্তা জনাব জান্নাতুল ফেরদৌস।

উঠান বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, আইনি সহায়তা, জেন্ডার সমতা, পরিবার পরিকল্পনা, সাইবার নিরাপত্তা, জরুরি হটলাইন সেবা এবং তথ্যকেন্দ্রের বিভিন্ন সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তথ্যকেন্দ্রের সেবাগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লাভ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার তথ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ

তথ্য আপার উঠান বৈঠকে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি

আপডেট সময় ০৩:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬