হবিগঞ্জ ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

হবিগঞ্জের চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে রিংকু দেবনাথ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাগনে স্বপন দেবনাথ গুরুতর আহত হয়েছেন। রোববার (৭ জুন) বিকেল ৫টার দিকে চুনারুঘাট পৌর এলাকার হাতুণ্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিংকু দেবনাথের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায়। তিনি সকালে হাতুণ্ডা গ্রামে তাঁর বোনের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে ভাগনে স্বপন দেবনাথকে সঙ্গে নিয়ে বাড়ির ছাদে পানির ট্যাংকি পরিষ্কারের কাজ করছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনই ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই রিংকু দেবনাথের মৃত্যু হয়। গুরুতর আহত স্বপন দেবনাথকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনে আগুন ধরে যায়। তবে স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় ঘরের বাইরে ও উঁচু স্থানে কাজ না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

আপডেট সময় ১১:১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬