হবিগঞ্জ ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়-এর নবনির্মিত মসজিদে ওমর (রাঃ)-এর নির্মাণকাজে আর্থিক সহযোগিতা করেছে বিদ্যালয়ের ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে ২০১০ ব্যাচের পক্ষ থেকে মসজিদ নির্মাণ কমিটির কাছে ৪৫ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়।

এ সময় ব্যাচের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক বশির আহমেদ, শিক্ষক সাদ্দাম হোসেন, মসজিদ নির্মাণ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০১০ ব্যাচের শিক্ষার্থী শাহ নেওয়াজ জানান, বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে অংশগ্রহণ করতে পেরে তারা গর্বিত। তারা আশা প্রকাশ করেন, এই মসজিদ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুদান প্রদানকালে উপস্থিত সবাই মসজিদের দ্রুত নির্মাণকাজ সম্পন্ন হওয়ার জন্য দোয়া করেন। একই সঙ্গে ২০১০ ব্যাচের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, যেন এই দান কবুল হয় এবং এর উসিলায় সকলের জীবনের গুনাহ মাফ করা হয়। এছাড়া ব্যাচের যেসব বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্যও বিশেষ মোনাজাত করা হয় এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসীব করার প্রার্থনা করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও মসজিদ নির্মাণ কমিটির সদস্যরা ২০১০ ব্যাচের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান

আপডেট সময় ০২:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬