হবিগঞ্জ ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গ্রাম আদালতের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরে আমু চা-বাগানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়। নাটকে গ্রাম আদালতের কার্যপদ্ধতি, ভূমিকা এবং সাধারণ মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। প্রদর্শনীতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মদন সরদার, ইউপি সদস্য রিয়া ঝরা, আমু চা-বাগানের সাবেক সাধারণ সম্পাদক সাধন রুদ্রপালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প ব্যয়ে, দ্রুত এবং হয়রানিমুক্তভাবে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ, কার্যকর ও গ্রহণযোগ্য হবে।

উপস্থিত বক্তারা গ্রাম আদালতের সেবাগুলো সম্পর্কে জনগণকে আরও বেশি করে জানার এবং প্রয়োজনে এ সেবা গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী

আপডেট সময় ১২:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬