হবিগঞ্জ ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটে দিনব্যাপী ‘কালার অফ নেচার’ ফটোগ্রাফিক এক্সিবিশন অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে প্রকৃতি ও আলোকচিত্রপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফটোগ্রাফিক এক্সিবিশন ‘কালার অফ নেচার’। শুক্রবার (২৯ মে ২০২৬) চুনারুঘাট শহীদ মিনার চত্বরে এ আয়োজন করে চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটি।

দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রীদের তোলা প্রকৃতি, গ্রামীণ জীবন, জীববৈচিত্র্য ও সংস্কৃতিভিত্তিক অসংখ্য ছবি স্থান পায়। প্রদর্শনী দেখতে সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ ফটোগ্রাফাররা।

আয়োজকরা জানান, প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশ সচেতনতা মানুষের মাঝে তুলে ধরতেই ‘কালার অফ নেচার’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সিপিএস চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটি এর “কালার অব নেচার” সিজন-০৩ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চোধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিসবাহ উদ্দীন চৌধুরী, দেশবরণ্য আবৃত্তিশিল্পী সৈয়দ ফয়সল আহমদ, সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ডাক্তার ও ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার এস এস আল আমিন সুমন, অভিনেতা ও নাট্য নির্দেশক সাইফুল জার্নাল,  সিপিএস এর সাধারণ সম্পাদক আল মোছাফফা নিপু, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, জেলা পোস্ট মাস্টার এস এম মিজান, সহ বরেন্য ব্যক্তিবর্গ । দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রকৃতি, জীববৈচিত্র্য, জনজীবন, সমাজ সহ নানান আলোকচিত্র স্থান পায়।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্কৃতিকর্মী ও আলোকচিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রদর্শনী ঘিরে পুরো শহীদ মিনার চত্বর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দর্শনার্থীরা ছবিগুলোর প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে দিনব্যাপী ‘কালার অফ নেচার’ ফটোগ্রাফিক এক্সিবিশন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬