হবিগঞ্জ ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন
গাইডওয়াল কাজের অগ্রগতি নেই

চুনারুঘাটের চন্ডিছড়া সড়কে আবারও ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে আবারও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানির চাপে সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অল্প কয়েকদিনের মধ্যেই সড়কটি পুরোপুরি বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চন্ডিছড়া থেকে রামগঙ্গা এলাকার মাঝামাঝি অংশে বৃষ্টির পানির তীব্র স্রোতে রাস্তার পাশ ভেঙে যাচ্ছে। ইতোমধ্যে সড়কের কয়েকটি স্থানে বড় ধরনের ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।

স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে পাহাড়ি ঢলের পানি সরাসরি রাস্তার কিনারায় আঘাত হানায় ভাঙন আরও দ্রুত বাড়ছে। তারা অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষ শুরুতেই অস্থায়ীভাবে বিকল্প দিকে পানি প্রবাহের ব্যবস্থা করলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না।

এলাকাবাসীর মতে, রাস্তার অন্য পাশে সামান্য খনন করে পানির স্রোত সরিয়ে দেওয়া হলে ভাঙনের চাপ কমে যেত এবং চলমান গাইড ওয়াল নির্মাণ কাজও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হতো। এতে বড় ধরনের ক্ষতির হাত থেকে গুরুত্বপূর্ণ এই সড়কটি রক্ষা পেত।

স্থানীয় সচেতন মহল দ্রুত জরুরি ভিত্তিতে ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, গাইড ওয়াল নির্মাণ কাজের গতি বৃদ্ধি এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় সড়কটির বড় অংশ ধসে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

গাইডওয়াল কাজের অগ্রগতি নেই

চুনারুঘাটের চন্ডিছড়া সড়কে আবারও ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা

আপডেট সময় ০৯:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬