হবিগঞ্জ ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

চুনারুঘাটে সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

চুনারুঘাট উপজেলায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার রাজার বাজার বালুমহালের পার্শ্ববর্তী বাঁশতলা গুচ্ছগ্রামের নিকটবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  বালুমহালের সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শম্ভু কুমার দেব নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে এ সময় প্রশাসন বালু উত্তোলনে ব্যবহৃত কোনো সরঞ্জাম জব্দ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, বালুমহাল সম্প্রসারণের খবরে একটি প্রভাবশালী চক্র বসতবাড়ি ও সরকারি আশ্রয়ন প্রকল্পের আশপাশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে নদীপাড়ের ঘরবাড়ি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার জানান, ভবিষ্যতে সীমানার বাইরে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

চুনারুঘাটে সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬